শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

যে কারণে বাড়ছে করোনা সংক্রমণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ যে কমেনি, তার একাধিক প্রমাণ পাওয়া গেছে। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সৌম্যা বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ ছাড়া আফ্রিকাতে করোনায় মৃত্যুহার গত দুই সপ্তাহে ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন ও ৯ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। এর থেকেই প্রমাণিত, সংক্রমণ এখনও কমেনি।’ শনিবার আনন্দবাজার পত্রিকা এ খবর জানায়।

 

এখনও সংক্রমণ না কমার কারণ কী? এ বিষয়ে প্রধান চারটি কারণের কথা উল্লেখ করেছেন সৌম্যা। তিনি জানান, যে চারটি প্রধান কারণের ফলে সংক্রমণ কমছে না সেগুলি হল – ডেল্টা প্রজাতির সংক্রমণ বৃদ্ধি, সামাজিকভাবে মেলামেশা বেড়ে যাওয়া, লকডাউনের বিধিনিষেধ শিথিল করে দেওয়া, টিকাকরণের কম গতি।

 

সৌম্যা জানান, বর্তমানে সবচেয়ে বেশি চিন্তা বাড়িয়েছে ডেল্টা প্রজাতি। যে ভাবে একাধিক দেশে এই প্রজাতির সংক্রমণ বাড়ছে, তাতে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। সৌম্যা বলেন, ‘আগে একজন আক্রান্ত আরও তিন জনকে আক্রান্ত করার ক্ষমতা রাখত। কিন্তু ডেল্টা প্রজাতিতে একজন আক্রান্ত আরও আটজনকে আক্রান্ত করতে সক্ষম।’ তাই সব দেশকে বিধিনিষেধ বজায় রাখা ও দ্রুত টিকাকরণের পরামর্শ দিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023