শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইন্দোনেশিয়ায় অক্সিজেন সংকটে ৬৩ করোনা রোগীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৫ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে অক্সিজেন সংকটে ৬৩ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

 

সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, শনিবার ইয়গ্যাকার্তা শহরের ড. সার্দজিতো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের ইউনিটে তরল অক্সিজেন সরবরাহের কেন্দ্রীয় ব্যবস্থা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে ৩৩ জন করোনা রোগীর মৃত্যুর কথা গণমাধ্যমে প্রকাশ হলেও রোববারের প্রতিবেদনে অক্সিজেন সংকটে মৃত রোগীর সংখ্যা ৬৩ বলে জানায় ভয়েস অব আমেরিকা।

 

ড. সারদজিতো হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত রোববার এক বিবৃতিতে বলেন, ইয়গ্যাকার্তা আঞ্চলিক পুলিশের দেওয়া ১০০ সিলিন্ডারসহ আরো অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করা হয়। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

 

ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং কোয়ারেন্টিন সেন্টার তৈরি করতে বাধ্য হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023