জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ দল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মঙ্গলবার দেশ ছেড়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রায় ২১ ঘণ্টার ভ্রমণ শেষে অবশেষে হারারেতে পৌঁছেছে টাইগাররা।

 

বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ঢাকা থেকে কাতারের রাজধানী দোহা হয়ে, দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ, এরপর সেখান থেকে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

 

জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে রয়েছে- একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। একমাত্র টেস্ট শুরু হবে আগামী ৭ জুলাই। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৬ জুলাই। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২৩ জুলাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023