দেশে করোনায় আরো ১১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৬৬৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট ১৪ হাজার ৩৮৮ জনের মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৭ হাজার ৬৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনের।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৩১ হাজার ৯৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৩৫ জন মারা গেছেন। এছাড়া ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ১৬, রাজশাহীতে ২১, বরিশালে ৩, সিলেটে ১, রংপুরে ১০ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023