শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিশ্বে মৃত্যু ছাড়াল ৩৮ লাখ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

ডেস্ক রিপোর্ট

মহামারি করোনার তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত আছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই ভাইরাস। উপরন্ত বিশ্বের বিভিন্ন দেশে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা।

 

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৬ হাজার ৮৩৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭ হাজার ২৫২ জন।

 

মঙ্গলবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৭ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৯১৯ জন এবং মৃতের সংখ্যা ৩৮ লাখ ২৭ হাজার ৭৪৮ জন।

 

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৬ কোটি ১২ লাখ ২৬ হাজার ৪১০ জন।

 

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ২৩৯। মারা গেছেন ৬ লাখ ১৫ হাজার ২৩২ জন।

 

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১। মারা গেছেন ৩ লাখ ৭৭ হাজার ৬১ জন।

 

তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ৮৬১। মারা গেছেন ৪ লাখ ৮৮ হাজার ৪০৪ জন।

 

তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। তুরস্ক পঞ্চম। রাশিয়া ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম। ইতালি অষ্টম। আর্জেন্টিনা নবম। কলম্বিয়া দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২তম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023