শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

২৩-২৪ মে লঘুচাপ সৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

২৩ (রবি) বা ২৪ মে (সোমবার) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি ঘূর্ণিঝড়টি বাংলাদেশেও আঘাত করতে পারে।

 

বুধবার (১৯ মে) সকালে এ বিষয়ে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘বঙ্গোপসাগরে ২৩ বা ২৪ মে লঘুচাপটি তৈরি হতে পারে। লঘুচাপের পরে নিম্নচাপ হতে হবে, তারপরে এটা ঘূর্ণিঝড়ে রূপ নিতে হবে। এটির সম্ভাবনা আছে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার।’

 

তিনি আরও বলেন, ‘যেখানে লঘুচাপটি তৈরি হয় এবং এই সময় যে ঘূর্ণিঝড়গুলো হয়, তা ভারতীয় উপকূল দিয়ে অতিক্রম করে, না হয় বাংলাদেশের উপকূল দিয়ে অতিক্রম করে। বাংলাদেশ কিংবা ভারত- ঘূর্ণিঝড়টি দুই দেশের ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এখনই আসলে বলা ঠিক হবে না, এটা কোন অঞ্চল দিয়ে অতিক্রম করবে। আবার অনেক সময় ঘূর্ণিঝড় তার দিক পরিবর্তন করে।’

 

আরিফ হোসেন বলেন, ‘২৩ বা ২৪ মে লঘুচাপ তৈরি হওয়ার পরে সেটার গতি কেমন হবে, তার ওপর নির্ভর করবে উপকূলে কবে নাগাদ আসবে। আগে লঘুচাপ তৈরি হোক, তারপর বলবো, কবে নাগাদ এটা উপকূলে আঘাত করতে পারে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023