শিরোনাম :

ঢাকায় চীনা প্রতিরক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

চীনের স্টেট কাউন্সিলর এবং প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহ একদিনের সফরে ঢাকায় এসেছেন।

 

মঙ্গলবার সকাল পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে। এসময় ফেঙ্গহকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

 

ঢাকা সফরকালে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানাবেন ওয়েই ফেঙ্গহ। এছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে বাংলাদেশের সঙ্গে চীনের প্রতিরক্ষা ও টিকা সহযোগিতা আলোচনা প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

 

চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব শক্তিশালী। দু’দেশের সঙ্গে কূটনীতিক, বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও সামরিক সহযোগিতা ধীরে ধীরে বাড়ছে। চীন থেকে বাংলাদেশ বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামও কিনে থাকে। এছাড়া ভূরাজনৈতিক কারণেও চীনা প্রতিরক্ষামন্ত্রীর এ সফর বিশেষ গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023