বায়তুল মোকাররমে হেফাজত-যুবলীগ-ছাত্রলীগ উত্তেজনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হেফাজত ইসলামের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজের পরপরই বায়তুল মোকাররমের উত্তর গেটে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

 

 

এতে গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হন। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা বাইরে থেকে মসজিদের ভেতরে ইট-পাথর ছুড়ছেন। অন্যদিকে বিক্ষিপ্তভাবে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ।

 

 

হেফাজতকর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর‘ বলে স্লোগান দেন। অপরদিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা‘ বলে স্লোগান দেন।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুরু থেকেই নরেন্দ্র মোদির সফর নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে হেফাজত।

 

 

 

দেখা গেছে, মোদিবিরোধী মিছিলে উত্তাল বায়তুল মোকাররম এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। লাঠিসোটা অবস্থান নিয়েছেন যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা। মোদিবিরোধীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023