শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

মাসের শেষে কালবৈশাখীর শঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

চলতি মাসের শেষের দিকে সারাদেশে বৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস। মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

 

রুহুল কুদ্দুস বলেন, ‘মৌসুমের প্রথম দাবদাহ তৃতীয় দিনের মতো বয়ে যাচ্ছে। এই অবস্থা আরও দুইদিন পর্যন্ত বইতে পারে। তারপর থেকে তাপমাত্রা কমতে পারে।’

 

তিনি বলেন, ‘২৬ মার্চ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। তারপর ধীরে ধীরে কমবে। বিশেষ করে ২৭, ২৮, ২৯ মার্চ ভালো বৃষ্টি হতে পারে। কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে।’

 

মঙ্গলবার তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চল এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

 

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023