শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্ব, স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১

ডেস্ক রিপোর্ট

যশোরে মোবাইল ফোনে অ্যাপসভিত্তিক গেম নিয়ে দ্বন্দ্বের জেরে রাকিব হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২১ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার ইছালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত রাকিব এনায়েতপুর গ্রামের পূর্বপাড়ার মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমানের ছেলে। অভিযুক্ত সোহান একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের চাচাতো ভাই পারভেজ হোসেন জানান, তিনি এবং রাকিব বাড়ির পাশেই মোবাইলে গেম খেলছিলেন। হঠাৎ করে সেখানে আসে সোহান। কোনো কিছু বুঝে ওঠার আগেই সোহান রাকিবকে ‘তুই বেড়ে গেছিস’ বলে ছুরিকাঘাত করতে থাকে।

 

পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, হাসপাতালের আনার আগেই রাকিবের মৃত্যু হয়েছে। তার বুকের ডান পাশে ও পেটে ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে।

 

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মোবাইলে গেম খেলা নিয়ে সমবয়সী দু’জনের মধ্যে ঝামেলা হয়। একপর্যায়ে সোহান নামে এক যুবক রাকিবকে ছুরিকাঘাত করে। এতে সে নিহত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023