শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২১ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মাঝকান্দিতে ৬ জন এবং ভাঙ্গায় ২ জন।

 

রোববার ভোর ও সকাল ৯টার দিকে এ সকল দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, মাগুরা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মাঝকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা ২ জন মারা যান। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৪ জন।

 

মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, তাৎক্ষণিক নিহতদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদেরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

এদিকে জেলার ভাঙ্গা উপজেলার বিশ্বরোডে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার ভোরে এ ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে সাকিল খান (২২) নামে এক শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে। সে ঢাকার সরকারি তিতুমীর কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র।

 

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, রোববার ভোরে সাকিল তার ২ বন্ধু মোটরসাইকেল নিয়ে শিবচর থেকে ভাঙ্গার উদ্দেশে রওনা দেয়। তাদের মোটরসাইকেলটি ভাঙ্গা বিশ্বরোডে এলে মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী মারা যায়। আহত অপরজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023