শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির এক বছর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৭ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা অতিমারিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির একবছর পূর্ণ হচ্ছে আজ বুধবার (১৭ মার্চ)। গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

 

আগামী ৩০ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা থাকলেও সম্প্রতি সংক্রমণ বাড়তে থাকায় ছুটির বিষয়টি রিভিউ হতে পারে বলে আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

 

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়াশোনা বিঘ্নিত হয়েছে গত এক বছর। সংক্রমণ পরিস্থিতিতে গত বছরের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে।

 

গত বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাও হয়নি। পরীক্ষা না নিয়েই এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল গত জানুয়ারিতে ঘোষণা করা হয়। এ ছাড়াও প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে।

 

করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকলেও ‘অনলাইন শিক্ষা’ কার্যক্রম চালু রেখেছে সরকার। এছাড়া সংসদ টিভি, রেডিওতে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়েছে। মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ‘অ্যাসাইনমেন্ট’ দিয়ে মূল্যায়ন করা হচ্ছে শিক্ষার্থীদের।

উল্লেখ্য, গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হলে ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির ঘোষণা দেওয়া হয়। যদিও ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ছিল। সে কারণে ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর ধরা হয়। প্রথমে কওমি মাদ্রাসাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হলেও পরে কওমি মাদ্রাসা চালুর নির্দেশনা দেয় সরকার। তবে বন্ধ থাকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023