স্কুল খোলার তারিখ পেছাতে পারে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১২ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা সংক্রমন বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

শুক্রবার করোনা পরিস্থিতি বিবেচনায় তিনি এ কথা বলেন।

 

উল্লেখ্য, এর আগে গত ২৭ ফেব্রুয়ারি এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন আগামী ৩০ মার্চ স্কুল ও কলেজ খোলা হবে।

 

তিনি বলেছেন, ৩০ মার্চ থেকে খুললেও সব শিক্ষার্থী প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে না। আর পুরো রোজায় ছুটি এবার থাকবে না।

 

বাংলাদেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গত বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরে কওমি মাদ্রাসা খুললেও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও ‘ছুটি’ চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023