শিরোনাম :
বগুড়ায় বাস দুর্ঘটনায় জামায়াতের শোক কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’ বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল নন্দীগ্রামের স্কুলছাত্রের বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত :আহত ১৪ শাজাহানপুরে জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আলোচনা সভা বগুড়া প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত নব গঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ১৪শ’ ১৭ কোটি টাকার বাজেট ঘোষনা মোকামতলায় এনসিপি’র সমাবেশ, নাছির পাটোয়ারী ও সারজিদ আলম উপস্থিত

প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ বাড়াতে টাকা লাগবে না

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

টাকা ছাড়াই প্রবাসীরা পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়াতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসে পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য ২৫ ডলার ফি নেওয়া হয়। তবে এখন থেকে এই ফি আর লাগবে না।

 

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমরা প্রবাসীদের পাসপোর্টের এক বছর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের ফি না নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছি। এটি গৃহীত হয়েছে। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেব।

 

সৌদি আরবে টিকা নিতে ‘তাওয়াক্কাল’ অ্যাপে আবেদন করতে হয়। অনেক প্রবাসীর পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় তারা টিকা নিতে বিড়ম্বনায় পড়ছিলেন। তবে পাসপোর্টের এক বছর মেয়াদ বাড়ালে তারা সেটা নিতে পারবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023