শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ফসলের মাঠে কৃষকের প্রাণের শহিদ মিনার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

ফসলের মাঠে শহিদ মিনার তৈরি করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জাফরাবাদ গ্রামের কৃষক রুমান আলী শাহ।  মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে সবজি দিয়ে শহিদ মিনারটি তৈরি করেন তিনি। ব্যতিক্রমী এ শিল্পকর্মের জন্য প্রশংসায় ভাসছেন কৃষক রুমান।

 

সরেজমিনে দেখা গেছে, থরে থরে সবুজ সবজি সাজিয়ে গড়ে তোলা বেদির বুকে লাল সবজি দিয়ে রক্তলাল সূর্যের আলপনা এঁকে তৈরি করা হয়েছে প্রাণের শহিদ মিনার। মিনারের নিচে সবজি চারা সাজিয়ে লেখা হয়েছে- ‘মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা’।

 

প্রায় দেড় একর জমির এ ফসলের মাঠের মাঝখানটা জুড়ে তৈরি একুশের অনবদ্য ক্যাম্পাস। আর দৃষ্টিনন্দন এ ক্যাম্পাসও সাজানো হয়েছে বাংলা বর্ণমালা দিয়ে। কৃষক রুমান আলীর ব্যতিক্রমী এ শিল্পকর্ম দেখতে জাফরাবাদ গ্রামের লোকজন তার ফসলের খামারে ভিড় করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023