শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

শীতের বিদায়বেলায় আবারো মৃদু শৈত্যপ্রবাহ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

গত মাসের শেষের দিক থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহের রেশ যেন কাটছেই না। মাঝের কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও, গত ২৪ ঘণ্টায় দেশের ৫ জেলায় আবারো শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রাও কমেছে কিছুটা।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে মৃদু আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এ শৈত্যপ্রবাহ খুবই অল্প সময় থাকবে।

 

গত ২৪ ঘণ্টায় সারাদেশের অধিকাংশ এলাকাতে তাপমাত্রা কিছুটা কমেছে। এ হিসেবে বলা যায় শীতের তীব্রতাও অনেকটা বেড়েছে। মৃদু আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার মধ্যে রয়েছে, চুয়াডাঙ্গা, রাজশাহী, রাজাহাট, শ্রীমঙ্গলে ও পঞ্চগড়ের তেঁতুলিয়া। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাকি চার এলাকার তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনায় বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও এখন তা আর নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023