শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

রাজধানীর ৫ হাসপাতালে টিকাদান শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর ৫টি হাসপাতালে করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, টিকা প্রয়োগ করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ৪টি বুথ এবং কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে একটি বুথ করা হয়েছে। এই ৫টি হাসপাতালে ৫০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে।

 

এদিকে আজ সকাল সকাল ৯টায় বিএসএমএমইউ’র উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া প্রথম টিকা নিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন।

 

টিকা নেওয়ার পর ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, টিকা নেওয়াটা আমার সামাজিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত দায়িত্ব। আমাকে দেখে মানুষ আস্থা পাবে, সাহস পাবে। এখানে আজ অনেক লোক জড়ো হয়েছেন। গতকাল পর্যন্ত মানুষের মনে সংশয় ছিল টিকা নেবেন কিনা। এটা কেটে যেতে শুরু করেছে। আমরা এটাই চাই, আমাদের দেখে মানুষ আস্থা পাক।

 

এছাড়া সংসদ সদস্যদের মধ্যে প্রথম টিকা নিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

আজ টিকা দেওয়ার পর ৬ ফেব্রুয়ারি পর্যন্ত টিকাদান বন্ধ থাকবে। টিকা গ্রহণকারী ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হবে। তারপর ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী ব্যাপক হারে টিকা কার্যক্রম শুরু হবে। তবে, পরিকল্পনা অনুযায়ী, অন্তঃসত্ত্বা নারী ও ৩৭ শতাংশ জনগোষ্ঠী যারা ১৮ বছরের কম বয়সী, তাদের টিকা দেয়া হবে না।

 

এর আগে বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

 

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫ জনসহ মোট ২৬ জনকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023