ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। সেই লক্ষ্যে আজ রবিবার এমিরেটস এয়ারলাইনস যোগে সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ক্যারিবীয়রা।

 

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াশিম খান। সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি দুটি টেস্ট খেলবে তারা। এই সিরিজের জন্যে বিশাল বহর পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।

 

রবিবার ঢাকায় পা রাখলেও মাঠে নামতে পারবে না সফরকারী দল। করোনার কারণে প্রথম তিনদিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে তাদেরকে। এই সময়ে হোটেলের বাইরে কেউই বের হতে পারবেন না। ক্যারিবীয়রা অনুশীলন শুরু করতে পারবেন চতুর্থ দিন থেকে। চতুর্থ থেকে সপ্তম দিন পর্যন্ত নিজেদের মধ্যেই কেবল অনুশীলন সারতে পারবেন তারা। অষ্টম দিনে গিয়ে নেট বোলার পাবে ওয়েস্ট ইন্ডিজ।

 

আজই ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে হবে। দ্বিতীয় পরীক্ষাটি হবে তৃতীয় দিনে, তৃতীয় পরীক্ষাটি হবে সপ্তম দিনে, অর্থাৎ যেদিন কোয়ারেন্টিন শেষ হবে। এছাড়া সিরিজের মাঝামাঝি প্রয়োজনে কয়েকবার করোনা পরীক্ষা করা হবে। সবমিলিয়ে কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে বিসিবিকে।

 

সূচি অনুযায়ী আগামী ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।

 

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনিল অ্যাম্ব্রিস, এনক্রুমা বনার, জোশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কিয়র্ন ওটলি, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, কিয়োন হার্ডিং, হেইডেন ওয়ালশ জুনিয়র।

 

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জোশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শাইনি মোসেলি, বীরাস্বামী পারমল, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারিকান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023