শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

তিন বিভাগে ১৩ জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহের আভাস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

উত্তর-পশ্চিমাঞ্চলের বায়ুর প্রভাবে আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) বা বুধবার (১৪ জানুয়ারি) থেকে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

 

শনিবার (৯ জানুয়ারি) সকালে এসব তথ্য জানান আবহাওয়াবিদ আরিফ হোসেন। তিনি বলেন, ‘১৩ বা ১৪ জানুয়ারির দিকে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে। বিশেষ করে যশোর, সাতক্ষীরা, রংপুর ও রাজশাহী বিভাগ- এসব অঞ্চলে হতে পারে। মানে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এখন পর্যন্ত এই স্পেলে তীব্র শৈত্যপ্রবাহ দেখা যায়নি। তবে হতেও পারে। বেশি সম্ভাবনা মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার।’

 

আজ সকালে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী চার দিনের (১৩ জানুয়ারি) শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে। এ বিষয়ে আরিফ হোসেন বলেন, ‘আমরা এখন বলেছি রাতের তাপমাত্রা কমতে পারে। আরেকটা সময় হয়তো বলবো যে, আগামীকাল বা পরশু থেকে শৈত্যপ্রবাহ আসবে।’

 

শৈত্যপ্রবাহের কারণ ব্যাখ্যা করে এ আবহাওয়াবিদ বলেন, ‘শৈত্যপ্রবাহ হওয়া মানেই উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বায়ু আসতে হবে। উত্তর-পশ্চিমাঞ্চল অর্থ হলো- ভারতের পাঞ্জাব-হরিয়ানা হয়ে উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে উত্তর-পশ্চিমা বাতাসটা আসতে হবে।’

 

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023