শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

তথ্য হালনাগাদ না করলে বেতন পাবেন না শিক্ষকরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের নিজ ব্যাংক হিসাবে সরাসরি বেতন-ভাতা পৌঁছে দেবে সরকার। তবে নয়টি তথ্য না দিলে শিক্ষকদের ব্যাংক একাউন্টে বেতন জমা হবে না। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

 

অধিদপ্তরের অফিস আদেশে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক কর্মচারীদের এমপিও-এর অর্থ জিটুপি (গভর্মেন্ট টু পারসন) পদ্ধতিতে ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে পাঠানো হবে।

 

আদেশে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের এমপিও (মান্থলি পেমেন্টে অর্ডার) -এর অর্থ বিতরণ সহজ করার লক্ষ্যে অর্থ বিভাগের সচিবের সভাপতিত্বে গত বছর ২ সেপ্টেম্বর সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও -এর অর্থ দেয়ার জন্য শিক্ষক-কর্মচারীদের ব্যবহৃত ব্যাংক একাউন্টে জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে পাঠানোর সিদ্ধান্ত হয়।

 

ইতোমধ্যে অনলাইনে এমপিও সিস্টেমে প্রয়োজনীয় আপগ্রেডেশনের উদ্যোগ নেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটির মাধ্যমে পাঠাতে সঠিক তথ্য প্রয়োজন।

 

আদেশে যেসব তথ্য চাওয়া হয়েছে

 

১. শিক্ষক-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্রের নম্বর।

 

২. এসএসসি ও সমমানের সনদ অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের নাম (এসএসসি ও সমমানের সনদ অনুযায়ী এমপিওশিট, জাতীয় পরিচয়পত্রের নাম একই রকম হতে হবে)।

 

৩. যাদের এসএসসি ও সমমানের সনদ নেই, তাদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ (এমপিওশিট ও জাতীয় পরিচয় পত্রের নাম একই রকম থাকতে হবে)।

 

৪. ব্যাংক হিসাবের নাম শিক্ষক-কর্মচারীদের নিজ নামে থাকতে হবে।

 

৫. ব্যাংকের নাম, শাখার নাম ও রাউটিং নম্বর।

 

৬. শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাব নম্বর (অনলাইন ব্যাংক হিসাব নম্বর ১৩ থেকে ১৭ ডিজিট)।

 

৭. শিক্ষক-কর্মচারীদের জন্ম তারিখ।

 

৮. শিক্ষক-কর্মচারীদের বেতন কোড ও বেতন কোডের ধাপ।

 

৯. শিক্ষক কর্মচারীদের মোবাইল নম্বর।

 

এসব তথ্য সঠিক না থাকলে ইএফটি– এর মাধ্যমে পাঠানো এমপিও– এর অর্থ শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে জমা হবে না। উল্লিখিত তথ্যগুলো প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অনলাইনে সংগ্রহের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে শিগগিরই ইএমআইএস (ইলেক্ট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) সফটওয়ারের লিংকসহ প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023