শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি ৭ জানুয়ারি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

যষ্ঠ শ্রেণিতে ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বয়সসীমা শিথিল করা হয়েছে। ফলে এ বছর যেকোনো বয়সের শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। এতে স্থগিত হওয়া ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

মাউশির এক কর্মকর্তা জানান, যষ্ঠ শ্রেণিতে ভর্তিতে নির্ধারিত বয়সসীমা নিয়ে আদালতে রিট করা হয়েছিল। ওই বয়সসীমা স্থগিত করে আদালত দুদিনের মধ্যে কার্যকরের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বৈঠক করে বয়সসীমা শিথিলের সিদ্ধান্ত নেয়। ফলে এ বছর ষষ্ঠ শেণিতে ভর্তিতে বয়সসীমা থাকবে না।

 

তিনি আরও জানান, স্থগিত হওয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত একটি নোটিশ দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023