শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

রাজধানীতে ৬০ কোটি টাকা মূল্যের কোকেন জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর গুলিস্তান ও কোনাপাড়া এলাকায় ৬০ কোটি টাকা মূল্যের কোকেন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই কোকেন জব্দ করা হয়। এ সময় এই চোরাকারবারি চক্রের ছয় সদস্যকে আটক করে র‌্যাবের এলিট ফোর্স। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার এসব তথ্য জানান।

 

মেজর শাহরিয়ার বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে একইসঙ্গে পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে দুই কেজি কোকেনসহ ছয় জনকে আটক করা হয়েছে। আপাতত আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানানো যাবে না।’

 

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023