শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

উত্তরে দেখা নেই সূর্যের, শীত বেড়েছে ঢাকায়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কয়েক দিনের ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রা। রাতের শুরু হতে না হতেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পথঘাট। বেশ কিছু জেলায় দিনে সূর্যের তেমন দেখাই মিলছে না। দুপুরের দিকে কিছু সময়ের জন্য সূর্য তার উপস্থিতি জানান দিলেও অল্প সময় পরই আবার কুয়াশায় হারিয়ে যায়।

 

শুধু উত্তরাঞ্চল নয়, রাজধানীতেও প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েক দিনের চেয়ে আজ বেশি শীত অনুভূত হচ্ছে ঢাকায়। পড়েছে মাঝারি ধরনের কুয়াশা। মাঝেমাঝে তেজহীন সূর্যের দেখা মিললেও অধিকাংশ সময়ই মিলছে না। রয়েছে হিমেল হাওয়া। এর তীব্রতাও আগের তুলনায় বেশি। রাতে তো বটেই, দিনের বেলায়ও গরম কাপড় মোড়ানো শীত পড়েছে ঢাকায়।

 

মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ অঞ্চলে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

আজকের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা অব্যাহত থাকতে পারে। উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

 

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023