শিরোনাম :
টানা ১১ ঘণ্টা আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ টানা ১১ ঘণ্টা আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: সাবেক হাইকমিশনার বীণা সিক্রি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ধোঁয়াশা! সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা?

বড় ভাইকে হত্যা, ছোট ভাইয়ের ফাঁসি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

জামালপুরের সরিষাবাড়িতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই সুমনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

 

সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খান এই রায় প্রদান করেন।

 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সরিষাবাড়ি উপজেলার রুদ্র বয়ড়া গ্রামে শামছুল হকের ছেলে সেজনু মনির তার ছোট ভাইকে ব্যবসার দায়িত্ব না দিয়ে মামাশশুরকে দায়িত্ব দেয়। এতে ছোট ভাই ক্ষুব্ধ হয়ে ২০১৫ সালের ১৭ আগস্ট সকালে ঘুমন্ত অবস্থায় বড় ভাই সেজনুকে কুপিয়ে আহত করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেজনুর মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের স্ত্রী শাহান শারমিন বাদী হয়ে সরিষাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামি সেজনুকে গ্রেপ্তার করে।স্বীরোক্তিমূলক জবানবন্দি ও স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহণে হত্যার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের বিজ্ঞ বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

 

২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মামলার একমাত্র আসামি সুমনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২ ধারায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

 

একই মামলার ৪৪৮ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি সুমনকে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডেরও আদেশ দেন আদালতের বিজ্ঞ বিচারক।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. নির্মল কান্তি ভদ্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023