ফেব্রুয়ারিতেই মিলবে করোনার টিকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

আগামী ফেব্রুয়ারি মাসেই করোনাভাইরাসের টিকা পাওয়ার আশা করছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। তিনি বলেন, ফেব্রুয়ারিতেই ভ্যাকসিন পাব বলে আশা করছি। টিকার চেয়ে বেশি জরুরি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

মঙ্গলবার রাজধানীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

ভারতের সিরাম ইন্সটিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিনের তিন কোটি ডোজ সংগ্রহের জন্য গত ৫ নভেম্বর সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে সরকার চুক্তি করেছে।

 

টিকা কেনার জন্য ১৬ নভেম্বর অর্থ বিভাগ স্বাস্থ্যসেবা বিভাগকে ৭৩৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে বলে সোমবার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি আরো জানান, করোনার টিকা বিনামূল্যে দেয়া হবে।

 

করোনা মহামারী মোকাবেলায় ফ্রন্টলাইনারসদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

 

টিকা পাওয়ার অগ্রাধিকারে গণমাধ্যমকর্মীদেরও রাখা হয়েছে জানিয়ে সচিব আবদুল মান্নান বলেন, সাংবাদিকরা নভেল করোনাভাইরাস মহামারীতে মাঠপর্যায়ে কাজ করছেন। এ কারণে তাদের অগ্রাধিকার দেয়া হবে।

 

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের টিবি-এল অ্যান্ড এএসপির লাইন ডিরেক্টর মো. শামিউল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023