শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

১০ বছরের লামিয়াকে গলা কেটে হত্যা, লোমহর্ষক বর্ণনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় লিমু আক্তার লামিয়া (১০) নামে এক প্রাথমিক শিক্ষার্থীকে গলা কেটে হত্যার অভিযোগে তাদের বাড়ির ভাড়াটিয়া দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

নিহত লামিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী।

 

মঙ্গলবার রাতে পুলিশ শিশুর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, তিন মাস আগে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে সুমন মিয়া (২৭) ও তার স্ত্রী মিলি বেগম (২০) ভাড়া নিয়ে সাহেব আলীর বাসায় বসবাস শুরু করে। কয়েক দিন আগে পাঁচ হাজার টাকা বাসা ভাড়া বাকি নিয়ে ওই দম্পতির সঙ্গে বাড়ির মালিকের বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও তার স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে লামিয়াকে গলা কেটে হত্যার পর লাশ পাশের খালের পানিতে ফেলে রাখে।

 

তিনি আরও জানান, পরিবারের লোকজন লামিয়ার নিখোঁজের বিষয়টি কালিয়াকৈর থানায় জানিয়ে, বাড়ি আশপাশে খোঁজাখুঁজি করছিল। এসময় ভাড়াটে সুমন পানির নীচে লামিয়ার লাশের উপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার জন্য পরাপমর্শ দেন। পড়ে সুমনের কথাবার্তা ও আচরণে তাদের সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নীচ থেকে লামিয়ার লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ সুমন ও তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাবাদে হত্যার বিষয়টি স্বীকার করে।

 

ওসি আরও বলেন, স্বামী-স্ত্রী দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার কারণ জানতে তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023