প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক

করোনাভাইরাস পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে নেপালের বিপক্ষে দীর্ঘ দশ মাস পর মাঠে ‍ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। নেপালের বিপক্ষে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে মাঠে নেমেছে জামাল ভূঁইয়ারা।

 

শুরু থেকেই নেপালকে চেপে ধরেছিল বাংলাদেশ। তার ফলও পেয়েছে। ম্যাচের ১০ মিনিটেই স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়েছেন নাবিব নেওয়াজ জীবন। ডান দিক থেকে সাদউদ্দিনের ক্রসে চলন্ত বলে ডান পায়ে গোল করেছেন আবাহনীর স্ট্রাইকার। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরো কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল লাল সবুজরা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে নেপালের জালে বল পাঠাতে ব্যর্থ হয় জামাল ভূঁইয়ারা। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ।

 

নেপালের বিপক্ষে ম্যাচে অভিষেক হয়েছে গোলরক্ষক আনিসুর রহমান জিকু ও স্ট্রাইকার সুমন রেজার। নেপালের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অনেকটা তারুণ্যনির্ভর দলই নামিয়েছেন কোচ জেমি ডে।

 

বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান জিকু, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, রিয়াদুল হাসান, জামাল ভূইয়া, মোহাম্মদ ইব্রাহিম, সাদউদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, মানিক মোল্লা ও সুমন রেজা।

 

নেপাল একাদশ

কিরন কুমার লিম্বু (অধিনায়ক), অজিত ভান্ডারি, অনন্ত তামাঙ, বিক্রম লামা, তেজ তামাঙ, অঞ্জন বিশট, সুজল শ্রেষ্ঠ, সুমন আরিয়াল, নয়াযুগ শ্রেষ্ঠ, রবিশংকর পাসওয়ান ও বিকাশ খাওয়াস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023