শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বাইডেন ও কমলা হ্যারিসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

 

রোববার সকালে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এই অভিনন্দন বার্তার কথা জানানো হয়।

 

এর আগে গতকাল শনিবার ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। নারী হিসেবে তিনিই প্রথমবারের মতো আমেরিকার ইতিহাসে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন।

 

এদিকে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণার আগেই জো বাইডেনের জয়ের খবরে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিশ্বনেতারা। ডোনাল্ড ট্রাম্প আইনি লড়াইয়ের ঘোষণা দিলেও তার জন্য অপেক্ষা করেননি বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।

 

ইতোমধ্যে জার্মান চান্সেলার এঙ্গেলা মেরকেল, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেস, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023