শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

বাসে ট্রেনের ধাক্কায় নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদী এলাকায় বাসে ট্রেনের ধাক্কার চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার ভোরে ওই দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। এছাড়া আহত হয়েছেন আরও তিন যাত্রী। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

দুর্ঘটনাকবলিত বাসটি লাইন থেকে সরানোর পর সকাল সাড়ে আটটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীর হোসেন গণমাধ্যমকে বলেন, ভোর সাড়ে চারটার দিকে উপজেলার বলিয়াদী এলাকার রেলক্রসিংয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেনটি লাইনে উঠে পড়া একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে এক নারী নিহত হন। আহত হন চারজন। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তি মারা যান। সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনাকবলিত বাসটি সরানোর পর ফের ট্রেন চলাচল শুরু হয়।

 

নীলফামারী এক্সপ্রেস ট্রেনের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ট্রেনটি বলিয়াদী এলাকায় পৌঁছলে একটি বাস হঠাৎ করে ট্রেনের সামনে চলে আসে। চালক ট্রেনটি থামানোর চেষ্টা করেও পারেননি। এতে ধাক্কা থেকে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং একজন নারী ঘটনাস্থলে নিহত হন। তবে ট্রেনের যাত্রীরা অক্ষত রয়েছেন। দুর্ঘটনার কারণে সকাল সাড়ে আটটা পর্যন্ত চার ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর থেকে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023