শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

গাজীপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

 

বুধবার বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।

 

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, বেলা পৌনে ১১টার দিকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশন ত্যাগ করে আউটার সিগন্যাল এলাকা অতিক্রমকালে ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

 

তিনি আরও জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গাজীপুরের উদ্দেশে রওনা দিয়েছে। উভয়দিকে বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা পড়ে আছে। লাইনচ্যুত ইঞ্জিনটি লাইনে তোলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023