শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

‘আড়াই লাখ কাশ্মীরিকে হত্যা করেছিল ভারত’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

১৯৪৭ সালে ভারতীয় বাহিনী কাশ্মীরের ২ লাখ ৫০ হাজার নিরীহ মুসলিমকে হত্যা করেছিল বলে দাবি করেছেন পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার মাসুদ খান। তুর্কি গণমাধ্যম আনোদুলি এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ওই গণহত্যা ছাড়াও গত ৭৩ বছরে ভারতের অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে কাশ্মীরের অর্ধ লাখ মানুষ।

 

সরদার মাসুদ খান দাবি করেছেন, ১৯৪৭ এর পর থেকে দীর্ঘ এ সময়ে ভারতীয় বাহিনী কাশ্মীরিদের হত্যা, সংঘবদ্ধ ধর্ষণ, চোখ তুলে ফেলাসহ অমানুষিক নির্যাতন করেছেন। তুর্কি গণমাধ্যম আনোদুলি এজেন্সিকে দেওয়া বক্তব্যে কাশ্মীর ইস্যুতে নানা দিক তুলে ধরেন তিনি।

 

সরদার মাসুদ খান বলেন, ১৯৪৭ সালের ২৭ অক্টোবরে ভারত কাশ্মীরে প্রবেশ করে। তখন থেকেই ২৭ অক্টোবরের দিনটিতে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে ‘কালো দিন’ হিসেবে পালন করা হয়।

 

পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রেসিডেন্ট বলেন, ভারতীয় বাহিনী জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে পা রাখার পর থেকে ২৭ অক্টোবরের দিনটি ‘কালো দিন’ পালন করে আসছে কাশ্মীরিরা। গত বছর জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ‘৩৭০ ধারা’ রদ করা হয়। ফলে কাশ্মীর ভারত কেন্দ্রশাসিত সরকারের অধীনে চলে যায়। ওই ঘটনায় প্রতিবাদ জানালে কাশ্মীরি মুসলমানের ওপর চালানো অমানুষিক নির্যাতন।

 

তিনি দাবি করেন, মূলত ২৭ অক্টোবর থেকেই কাশ্মীরিদের ওপর গণহত্যার অভিযানে নামে ভারত। ওইদিন জম্মু-কাশ্মীরে ভয়াবহ আক্রমণ করেছিল ভারত। একই সঙ্গে রাজ্যের বড় একটি অংশ দখল করে নেয়। তখন সেনা মোতায়নের পরই কাশ্মীরের জনগণের ওপর বর্বর হামলা, গণহত্যা এবং মুসলিমবিরোধী মিথ্যা প্রচারণা চালায় ভারত।  সেসময় ২ লাখ ৫০ হাজার মুসলমান হত্যা করে ভারতীয় বাহিনী। নির্যাতনের মুখে বহু কাশ্মীরি বাস্তুচ্যুত হন। একই সঙ্গে অনেককে পাকিস্তানে পুশ করা হয়।

 

মাসুদ খান বলেন, ৭৩ বছরে ভারত কাশ্মীরিদের ওপর নানা নির্যাতন চালিয়েছে। তবে কাশ্মীরের অধিকার আদায়ে বিশ্ব এখন সোচ্চার।  মানবাধিকার সংস্থাগুলো ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। কাশ্মীরিদের অধিকার প্রতিষ্ঠায় পাকিস্তান সব সময় পাশে আছে বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023