শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনু-রুপনের জামিন নামঞ্জুর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় পুরান ঢাকার গেন্ডারিয়ার আওয়ামী লীগ নেতা এনামুল হক ও রুপন ভূঁইয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার এই আদেশ দেন আদালতের বিচারক।

 

এনামুল ও রুপনের জামিন প্রশ্নে পৃথক রুলের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ দিন ধার্য করেছিলেন।

এনামুল গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি। তার ভাই রুপন একই কমিটির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক।

 

গত বছরের ২৩ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে পৃথক মামলা করে দুদক।

 

ওই মামলায় জামিন চেয়ে গত ১৫ জুন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে বিফল হন এনামুল ও রুপন। পরে গত মাসে হাইকোর্টে জামিন চেয়ে পৃথক আবেদন করেন এনামুল ও রুপন।

 

প্রাথমিক শুনানি নিয়ে গত ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট এনামুল ও রুপনের জামিন প্রশ্নে রুল দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023