শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

১৬ ডিসেম্বরের আগেই মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ১৬ ডিসেম্বরের অগেই মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। যাচায়-বাছাই শেষে ৫ থেকে ৭ ভাগ মুক্তিযোদ্ধা বাদ যাবে। তালিকায় নতুন করে কিছু মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হবে। কেউ তালিকা থেকে বাদ পড়লে আপিল করতে পারবেন। আর আগামী নভেম্বরে ভোটার তালিকা প্রকাশ এবং জানুয়ারিতে মুক্তিযুদ্ধ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

মঙ্গলবার সকাল ১১টার দিকে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী মুজিবনগরে যে এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, সেই অনযায়ী নকশার কাজ চলছে। আজকের বৈঠকে তা চূড়ান্ত হবে।

 

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, পুলিশ সুপার এস এম মুরাদ আলীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023