শিরোনাম :
টানা ১১ ঘণ্টা আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ টানা ১১ ঘণ্টা আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: সাবেক হাইকমিশনার বীণা সিক্রি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ধোঁয়াশা! সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা?

গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদুর রহমান শুভকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে গৌরীপুর মধ্যবাজার এলাকায় তার চেম্বারের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়।

 

 

তিনি গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও বিআরডিপির চেয়ারম্যান। সে পৌরসভার কালীপুর এলাকার বাসিন্দা।

 

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি বোরহান বলেন, ‘স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদুর রহমান শুভ তার চেম্বারেই বসে ছিলেন। বাসায় ফেরার উদ্দেশে রাত সাড়ে ১০টার দিকে বাইরে বের হলে অজ্ঞাতরা কুপিয়ে ফেলে রেখে যায়।’

 

তিনি আরও বলেন,‘পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মাসুদুর রহমান শুভকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

 

কে বা কারা কেন বা কারা কুপিয়েছে? এ বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি বোরহান উদ্দিন। তিনি বলেন, ‘এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও তিনি নিজেই আসামিদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023