শিরোনাম :
কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু

বাজার থেকে হ্যান্ড স্যানিটাইজার প্রত্যাহারের আদেশ, কোটি টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

এসিআই কোম্পানির হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত মিথানলের উপস্থিতি থাকায় প্রতিষ্ঠানটিকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিথানল মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার বাজার থেকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (১১ অক্টোবর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

 

তিনি বলেন, ‘মিথানল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার বানানোর কারণে এসিআইকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে মিথানল দিয়ে বানানো তিনটি ব্যাচের হ্যান্ড স্যানিটাইজার মার্কেট থেকে প্রত্যাহার করতে আদেশ দেওয়া হয়েছে।’

 

এর আগে, গত ৪ অক্টোবর দুপুর থেকে গভীর রাত পর্যন্ত গাজীপুরে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালানো হয়। পরে কারখানাটি সিলগালা করে রাখে র‌্যাব। পরীক্ষা করে বিষাক্ত মিথানল পাওয়া যাওয়ায় রবিবার রাতে এক কোটি টাকা জরিমানা করা হয়।

 

র‌্যাব জানায়, এসিআই কোম্পানির ‘স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার’ বিভিন্ন পরীক্ষাগারে পরীক্ষা করে তাতে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়া যায়, যা হ্যান্ড স্যানিটাইজারে থাকার কথা না।

 

আরও বলা হয়, এদিকে স্যাভলনের স্যানিটাইজারের গায়ে ‘আইসোপ্রোপাইল অ্যালকোহল’ দিয়ে তৈরি লেখা থাকলেও তাতে আইসোপ্রোপাইল অ্যালকোহলের কোনও উপাদান পাওয়া যায়নি। বিশেষ করে জীবাণুনাশক হিসেবে মানুষ যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে, তাতে জীবাণুমুক্ত হওয়া দূরের কথা, এতে মানুষের শরীরে নানাবিধ ক্ষতি হয়। আর দেশে মিথানল ব্যবহারও সরকারিভাবে নিষিদ্ধ। কিন্তু এসিআইয়ের কারখানায় বিষাক্ত মিথানল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি হচ্ছিল, এমন খবরেই র‌্যাব সেখানে অভিযান চালিয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023