শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছেন। রোববার সর্বপ্রথম পদত্যাগের সিদ্ধান্ত নেন মো. মোমতাজ উদ্দিন ফকির। এর পরপরই একই সিদ্ধান্ত নেন মুরাদ রেজাও। তারা দু’জনেই নিজ নিজ পদত্যাগপত্র সলিসিটর কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানা গেছে।

 

 

পদত্যাগের বিষয়টি গণমাধ্যমের কাছে তারা দুজনেই নিশ্চিত করেছেন।

 

পদত্যাগের ব্যাপারে মো. মোমতাজ উদ্দিন ফকির বলেন, ‘একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত। এর বাইরে কিছু হয়নি।’

 

এর আগে গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবু মুহাম্মদ (এএম) আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন। এএম আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও দুই মেয়াদে সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

 

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে রাষ্ট্রের ১৫তম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মহামারি করোনায় সংক্রমিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023