শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

টিকিটের জন্য আজও সৌদি প্রবাসীদের ভিড়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য আজও ভিড় করেছেন প্রবাসীরা। তবে টিকিট প্রত্যাশীদের মধ্যে পুরুষ ও নারী যাত্রীদের ভিড় বেশি। শনিবার হোটেল সোনারগাঁওয়ে দুই ভাগে বিভক্ত হয়ে লাইনে দাঁড়ান যাত্রীরা।

 

একদল প্রবাসী এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তাদের ইতোমধ্যে টিকিট দেওয়া শুরু করেছে সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা।

 

অপরদিকে, আরেক দল প্রবাসীকে হোটেল সোনারগাঁওয়ের মূল সীমানার ভেতর লাইন ধরিয়েছে পুলিশ। তারা মেঝেতে লাইন ধরে বসে রয়েছেন। সৌদিগামী টিকিট নিতে শনিবার পাঁচ থেকে সাত শতাধিক লোক এসেছেন।

 

এদিন সকাল সোয়া ১০টায় টিকিট রি-ইস্যু শুরু করে সৌদি এয়ারলাইন্স। একসঙ্গে কয়েকজন কর্মকর্তা টিকিট রি-ইস্যু শুরু করেছেন। ফলে একসঙ্গে অন্তত পাঁচজন প্রবাসী টিকিট পাচ্ছেন। এতে প্রবাসীদের সময় কম লাগছে এবং দুর্ভোগ কিছুটা লাঘব হচ্ছে।

 

শুক্রবার (১০ অক্টোবর) যাদের মোবাইল নম্বরে এসএমএস দেওয়া হয়েছে, তারাই শনিবার টিকিট নিতে এসেছেন। সৌদি এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ী, যাদের ভিসার মেয়াদ কম, তাদের ৪ অক্টোবর থেকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023