শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ফারুকী হত্যা মামলায় প্রতিবেদন ৪৭ বার পেছাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ইসলামী ফ্রন্ট নেতা ও ইসলামী অনুষ্ঠানের টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পিছিয়ে  আগামি ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

 

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৪৭ বার পেছাল।

 

এদিন মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল।  কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম স্কোয়াডের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রাজীব ফরহান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত  প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

 

মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৭ আগস্ট রাতে রাজধানীর ১৭৪, পূর্ব রাজাবাজারের নিজ বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই সময় বাসার দোতালায় তার স্ত্রী ও স্বজনদের আটকে রেখে হত্যার পর পালিয়ে যায় অজ্ঞাত কয়েকজন খুনি। এসময় বাসা থেকে সাড়ে তিন লাখ টাকাসহ ছয় লাখ ৩০ হাজার টাকার গয়না ও ইলেকট্রনিক সামগ্রী নিয়ে যায়। হত্যাকাণ্ডের পরের দিন ফারুকীর ছোট ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আট-নয়জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023