শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিলো: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

সব জায়গা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিলো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচনের সময় এ কথা বলেন তিনি।

 

এসময় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ হওয়ায় দেশ ইতিহাস বিকৃতি থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছে বলে জানান তিনি।

 

প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন। দেশে ফিরে বঙ্গবন্ধু জীবনী নিয়ে তার লেখাগুলো খুঁজে পাওয়া যায়নি বলে আক্ষেপ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনী ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিলো। অসমাপ্ত আত্মজীবনী সংস্কারের মাধ্যমে তা আবার ফিরে আসে।

 

তিনি জানান, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আছে এই অসমাপ্ত আত্মজীবনী বইয়ে। এই বই প্রকাশের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা থেকে কিছুটা মুক্তি পায় জাতি।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০০১ সালে খালেদা জিয়া বঙ্গবন্ধুর চেয়ার সরিয়ে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপরও আমি সব লেখা খুঁজে অনেক চেষ্টা করে একত্রিত করি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023