শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিষয়ে ভাবছে সরকার’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সকালে নিজ বাসায় গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

 

তিনি বলেন, আইন করা হয় মানুষের জন্যই। জনগণের পক্ষ থেকে যেহেতু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়ে দাবি উঠেছে, সেহেতু এটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

 

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে দলবেঁধে ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এছাড়া প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের খবর আসছে। এসব ঘটনার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ-মানববন্ধনের মত কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।

 

নিপীড়কদের দ্রুত গ্রেপ্তার করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড করার দাবি জানানো হচ্ছে সেসব কর্মসূচি থেকে। বর্বর এসব ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করেছেন আন্দোলনকারীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023