শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর শাহবাগে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী ধর্ষণবিরোধী কালো পতাকা মিছিলে বাধা দিয়ে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত তিন আন্দোলনকারী আহত হয়েছেন।

 

মঙ্গলবার রাজধানীর শাহবাগে ধর্ষণবিরোধী গণজমায়েত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশি বাধার মুখে পড়ে ধর্ষণবিরোধী মিছিলটি।

 

দুপুর ১২টা থেকে ‘ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ধর্ষণবিরোধী গণজমায়েত শুরু হয়। এরপর দুপুর ১টা ১০ মিনিটের দিকে শাহবাগ মোড় থেকে কালো পতাকা মিছিল বের করা হয়।

 

সরেজমিনে দেখা গেছে, মিছিলটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। এমনকি তাদের ওপর পুলিশের লাঠিচার্জ করতেও দেখা গেছে। পরে পুলিশের সঙ্গে ছাত্র ইউনিয়নের সদস্যদের ধস্তাধস্তি শুরু হয়। এতে তিনজন আহত হন।

 

কলাবাগান ছাত্র ইউনিয়নের সদস্য সাদিয়া ইমরোজ ইলা বলেন, পুলিশের লাঠিচার্জে আমাদের কয়েকজন আহত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023