শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ফজরের নামাজের সময় ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসার অষ্টম শ্রেণির এক আবাসিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগের দিন বিকেল সাড়ে ৪টায় মিরপুর থানায় তার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগের মামলা করেন ছাত্রীর বাবা।

 

গ্রেফতার হওয়া আব্দুল কাদের মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকার সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) ও ওই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

 

মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, ওই ছাত্রীর বাবার দায়ের করা মামলায় উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকার সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) আব্দুল কাদেরকে সোমবার রাতে গ্রেফতার করা হয়।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, গত শনিবার ভোরে ফজরের নামাজের সময় মাদ্রাসার সুপার আব্দুল কাদের মেয়েটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাত ৮টার দিকে মেয়েটিকে আবার দ্বিতীয় দফায় ধর্ষণ করেন। পরে কাদের বিষয়টি কাউকে না জানানোর জন্য মেয়েটিকে শাসনও করেন।

 

সোমবার ওই ছাত্রী ঘটনাটি তার এক সহপাঠীকে জানালে তার মাধ্যমে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এতে বিক্ষুদ্ধ হয়ে স্থানীয়রা মাদ্রাসায় হামলা ও ভাঙচুর চালায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 

স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023