শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ঘুমন্ত স্বামীকে কুপিয়ে স্ত্রীর বিষপান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ঘুমন্ত স্বামীকে বটি দিয়ে কুপিয়ে মানসিক ভারসাম্যহীন স্ত্রী বিষপান করেছেন।

 

রোববার ভোরে মধুপুর পৌর এলাকার দামপাড়ায় এ ঘটনা ঘটে।

 

আহত স্বামী সুমন (৩৮) উপজেলার দামপাড়ার আবদুল মজিদের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেলচালক। এ ছাড়া তার স্ত্রী সাবিনা বেগম (৩০)। তাদের সংসারে ৬ বছরের মেয়ে ও ৮ মাস বয়সী ছেলে রয়েছে।

 

আহত স্বামীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষপানে অসুস্থ স্ত্রীকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

 

স্থানীয়রা জানান, গত ঈদুল আজহার আগে সুমনের এক ভগ্নিপতি সাবিনার সঙ্গে আপত্তিকর আচরণ করেন। এর পর থেকে অসংলগ্ন আচরণ শুরু করেন সাবিনা। এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি চলছিল।

 

রোববার সকালে ঘুমন্ত স্বামীর ওপর বটি নিয়ে চড়াও হন সাবিনা। মাথাসহ দেহের বিভিন্ন স্থানে তিন-চারটি কোপ দেন তিনি। এর পর সাবিনা বিষপান করেন। এ সময় চিৎকার চেচামেচিতে পরিবার ও স্থানীয়রা এসে স্ত্রীকে আটক করে গাছে বেঁধে রাখেন। এ সময় সুমনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

 

খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে সাবিনাকে উদ্ধার করে। এর পর তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

 

মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, স্বামীকে কুপিয়ে স্ত্রী সাবিনা বিষপান করেছেন। তিনি বমি করছিলেন। পুলিশি সহায়তায় সাবিনাকে হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসার পর আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023