স্টাফ রিপোর্টার, ঢাকা
সৌদি আরবে সপ্তাহে ২০টি করে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, এর মধ্যে ১০টি ফ্লাইট সৌদি এয়ারলাইন্স ও ১০টি বাংলাদেশ বিমান পরিচালনা করবে। আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যপ্রাচ্যের ১০ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠকে শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
আবদুল মোমেন বলেন, যারা কফিলের অনুমতি না পাওয়ায় সৌদিতে যেতে পারছেন না, তাদের বিকল্প চাকরি খোঁজা দরকার। এখন পর্যন্ত বিদেশ থেকে করোনার কারণে ১ লাখ ৫৭ হাজার প্রবাসী ফিরে এসেছেন।
এদিকে, যেসব প্রবাসীরা সৌদি আরবে যেতে পারছেন না, তাদের জন্য বিকল্প উপায় খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।