শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

চীনে নার্সারির শিশুদের বিষপ্রয়োগ, শিক্ষিকার মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

কিন্ডারগার্টেন স্কুলের ২৫টি শিশুকে বিষপ্রয়োগ ও তাদের মধ্যে একজনের মৃত্যুর ঘটনায় চীনে এক শিক্ষিকাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।

 

গত বছর চীনের জাওঝুও শহরের একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা তাদের সকালের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। নার্সারির ওই শিশুদের হাসপাতালে ভর্তি করার পর শিক্ষিকা ওয়াং ইয়ানকে গ্রেপ্তার করা হয়।

 

আদালত বলেছে, ঝগড়ার পর প্রতিশোধ নিতে সহকর্মীর ছাত্র-ছাত্রীদের সকালের নাস্তার সঙ্গে সোডিয়াম নাইট্রেট (বিষ) মিশিয়ে দিয়েছিলেন ওয়াং।

 

আদালত ওয়াংকে ‘বদমেজাজি ও সংকীর্ণমনা’ বলে বর্ণনা করেছে।

 

বিবিসি জানায়, গত বছরের ২৭ মার্চের এ ঘটনায় চীনের মানুষ হতবাক হয়ে পড়েছিল। ঘটনাটি বিশ্বজুড়ে সংবাদপত্রের শিরোনাম হয়েছিল।

 

ওই সময় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, সকালের নাস্তা খাওয়ার পরপরই ২৩টি শিশু বমি করা শুরু করে ও অজ্ঞান হয়ে যায়। ওই শিক্ষিকার বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ উঠলে পুলিশ তদন্তে নামে।

 

সোমবার জাওঝুও শহরের স্থানীয় আদালত ওয়াংকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে চীনের রাষ্ট্রায়ত্ত গ্লোবাল টাইমস সংবাদপত্র জানিয়েছে।

 

আদালত বলেছে, “শিক্ষার্থী ব্যবস্থাপনার সমস্যা নিয়ে সহকর্মীর সঙ্গে তর্কাতর্কির পর তিনি ওই শিক্ষিকার ছাত্র-ছাত্রীদের পরিজে নাইট্রেট মিশিয়ে দিয়েছিলেন।”

 

মাংস জীবাণুমুক্ত করতে প্রায়ই সোডিয়াম নাইট্রেট ব্যবহার করা হলেও পরিমাণে বেশি হলে বিষক্রিয়া দেখা দিতে পারে।

 

আদালত জানিয়েছে, এর আগে আরেক ঘটনায় ওয়াং অনলাইনে সোডিয়াম নাইট্রেট কিনে নিজের স্বামীকে খাইয়েছিলেন, তখন তার স্বামী অসুস্থ হয়ে পড়লেও বেঁচে যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023