শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

দিনাজপুরে দেয়াল চাপায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে ঘুমন্ত অবস্থায় মাটির দেয়াল চাপা পড়ে দুই সন্তানসহ স্বামী-স্ত্রী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাতে পার্বতীপুরের ঝাউপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রোববার সকালে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

 

নিহতরা হলেন- স্বপন (৩০), স্বপনের স্ত্রী সারজানা (২৫) ও তাদের দুই শিশুপুত্র হোসাইন (৭) ও হাসিবুর (৫)। স্বপন পেশায় একজন ভ্যানচালক।

 

স্থানীয়রা জানান, সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় একই পরিবারের চারজন নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে। দ্রুত লোকজন মাটি সরিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। তারা একই বিছানায় শোয়া ছিলেন।

 

জানা গেছে, শনিবার দিনভর এবং রাতেও মুষলধারে বৃষ্টি হয়। এতে মাটির দেয়াল ভিজে ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023