শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সাভারে দগ্ধ ২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

সাভারে গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিকের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় হাবিবুর নামে আরো এক শ্রমিক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

 

নিহতরা হচ্ছেন- গোপালগঞ্জের ফরিদ আহমেদ এবং কুষ্টিয়ার হৃদয়। তারা সবাই ভাড়া বাড়িতে থেকে টাইলস মিস্ত্রির কাজ করতেন।

 

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, নিহত টাইলস মিস্ত্রি ফরিদ ও হাবিব হেমায়েতপুরের মোল্লাপাড়ার একটি বাসার ভাড়াটিয়া। বুধবার ভোরে গ্যাসের লিকেজ থেকে তাদের ঘরে আগুন ধরে যায়। এতে তারা তিনজনই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুইজন মারা যান।

 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোরে উঠে রান্না করার সময় চুলা জ্বালাতে গেলে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে গেলে তারা দগ্ধ হন। গ্যাসের লাইনটি বৈধ না-কি অবৈধ তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023