শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

স্পা’র নামে অসামাজিক কাজ, নারীসহ গ্রেফতার ১০

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর গুলশানে ‘হিজামা থেরাপি সেন্টার অ্যান্ড বডি ম্যাসাজ’ নামে আরেকটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে পাঁচ নারী ও পাঁচজন পুরুষকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

 

 

মঙ্গলবার দিবাগত রাতে গুলশান-১ এ অবস্থিত নাভানা টাওয়ারের লেভেল ২২/এ অবস্থিত স্পা সেন্টারটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান। তিনি বলেন, থেরাপি সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরে এখানে ঢাকার বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের যুবতী ও নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা ও নিপীড়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

 

রাতের অভিযানে অসামাজিক কার্যকলাপ ও পতিতাবৃত্তির সময় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের নাম-ঠিকানা প্রকাশ করেছে এবং পতিতাবৃত্তির কথা স্বীকার করেছে।

 

গ্রেফতারদের বিরুদ্ধে গুলশান থানায় মানবপাচার দমন আইনে একটি মামলা করা হয়েছে।

 

এর আগে গত রোববার দিবাগত রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়েছিল পুলিশ। ‘অ্যাপেল থাই স্পা’ সেন্টারটিতে অভিযান চালিয়ে নারীসহ ২৮ জনকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীটি। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৬ জন নারী ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023