শিরোনাম :

ওয়াটার স্কিয়িং-এ ছয় মাসের শিশুর বিশ্বরেকর্ড!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

ছয় মাসের শিশুর এমন কীর্তি, সত্যিই বিস্ময়করই বটে। মার্কিন যুক্তরাষ্ট্রের উতাহতে সবচেয়ে কম বয়সী হিসেবে ওয়াটার স্কিয়িং-এর বিশ্বরেকর্ড গড়ল। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল।

 

তবে ছোট্ট রিচ হামফ্রেস-এর লেক পোওয়েলের পানিতে এমন কাণ্ডে বিতর্কও কম হচ্ছে না। বাচ্চাটির বাবা-মা প্রথম ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ভিডিওটি। ক্যাসি ও মিন্ডি হামফ্রেস-এর ইনস্টাগ্রামে ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ওই বাচ্চাটির নাম দিয়েই একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেখানেই ভিডিওটি আপলোড করা হয়েছে।

 

ভিডিওটিতে দেখা যায়, একটি বোটে মেটাল বারের উপর পা রেখে পানিতে স্কিয়িং করছে শিশুটি। সঙ্গে লাইফ জ্যাকেট রয়েছে তার শরীরে। ক্যাপশনে লিখেছেন, ‘আমি ৬ মাসের জন্মদিনে ওয়াটার স্কিয়িং করতে গিয়েছিলাম। এটা তো একটা দারুণ ব্যাপার।’ সঙ্গে রয়েছে হ্যাশট্যাগে ওয়ার্ল্ডরেকর্ড।

 

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও মুহূর্তে ভাইরাল। ৭.৬ মিলিয়ন ভিউ সেটি। যদিও অনেকেরই বক্তব্য, ৬ মাসের বাচ্চাকে এমন ঝুঁকিপূর্ণ কাজ করিয়ে ঠিক করেননি তার বাবা-মা। মাত্র ৬ মাস ৪ দিন বয়সে এমন কাজ তাকে দিয়ে করানো ঠিক হয়নি। এটা মিষ্টি হলেও, খুবই ভয়ের। যখন-তখন কোনও বিপদ হতে পারত।

 

এর আগে বিশ্বের ক্ষুদ্রতম ওয়াটার স্কিয়িং এর রেকর্ড গড়েছিল এক শিশু। তার বয়স ছিল ৬ মাস ১০ দিন। এবার সেই রেকর্ডকে ছাপিয়ে গেল রিচ হামফ্রেস-এর।

 

https://youtu.be/98DaazeZV8A?t=22

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023