শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পচে যাচ্ছে ভারতে আটক ১৬৫ ট্রাক পেঁয়াজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় ভারতে আটকা পড়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের ১৬৫ ট্রাক পেঁয়াজ। গত চার দিনে ওই পেঁয়াজ নষ্ট হতে যাচ্ছে। প্রতি ট্রাক পেঁয়াজের মূল্য ১০ লাখ টাকা।

 

 

আশঙ্কা করা হচ্ছে, এতে প্রতি ট্রাকে ব্যবসায়ীদের পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হবে। সব মিলিয়ে ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ দাঁড়াবে নয় কোটি ৯০ লাখ টাকারও বেশি।

 

গত ১৪ সেপ্টেম্বর থেকে এসব ট্রাক ভারতে আটকে আছে। কবে নাগাদ এসব পেঁয়াজ দেশে আসতে পারবে তার জানেন না ব্যবসায়ীরা।

 

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম সাংবাদিকদের জানান, পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার আগেই ১৬৫ ট্রাক পেঁয়াজ ভারত থেকে এলসি করা ছিল ভোমরা বন্দরের ব্যবসায়ীদের। গত সোমবার হঠাৎ করেই রপ্তানি বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

 

মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, পেঁয়াজের ট্রাকগুলোর ডকুমেন্ট পাস করা রয়েছে। জেনেছি আগের এলসি করা পেঁয়াজের ট্রাকগুলো তারা ছেড়ে দেবে। তবে এখনও পর্যন্ত ছাড়েনি বা কোনো সুরহা হয়নি। ধারণা করা হচ্ছে, পেঁয়াজ দেশে দেশে আসতে-আসতে অর্ধেকেরও বেশি নষ্ট হয়ে যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023